সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদন :: ‘আয়নাঘর’ নিয়ে সম্প্রতি দেওয়া এক বক্তব্যে তানভীর আহমেদ জোহা চাঞ্চল্যকর কিছু তথ্য তুলে ধরেছেন। তিনি আল মাহবুব নূরকে ঘিরেও বেশ কিছু অভিযোগ উল্লেখ করেন। তার দাবি, কথিত ‘আয়নাঘর’-এ বড় বড় রাজনৈতিক নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু সদস্যের সহায়তায় অসহায় মানুষদের রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তুলে নিয়ে নির্যাতন, গুম ও হত্যার মতো ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।তিনি উল্লেখ করেন আল মাহবুব নূরের কাছে সরকারের অনেক গোপন তথ্য রয়েছে তাকে ধরে ঠিকমতো জিজ্ঞাসাবাদ করলে শেখ হাসিনা কুকর্মের এবং ডিজিএফাই এর আরো অনেক অফিসারের গোপন তথ্য পাওয়া যাবে বলে তিনি মনে করেন।তিনি জানান তারা তাকে সার্ভেলেন্সে রেখেছে ,তার ব্যবহার করা কম্পিউটার , ডিভাইস এখন তারা ফরেন্সিক করছে।
তানভীর জোহা বলেন, এসব ঘটনা কেবলমাত্র প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর শীর্ষ কর্মকর্তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং বড় থেকে ছোট—বিভিন্ন স্তরের এবং বিভিন্ন বিভাগের লোকজন এতে জড়িত বলে অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাইফুল আলমকে গত ১৩ জানুয়ারি ২০২৫ সন্ধ্যায় তার বাসা থেকে আটক করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুম-খুনের ঘটনায় সহযোগিতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া গুমের অভিযোগে ডিজিএফআইয়ের সাবেক পাঁচ ডিজির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এদের মধ্যে কয়েকজন এখনও পলাতক রয়েছেন বলেও দাবি করা হয়।
তানভীর জোহা আল মাহবুব নূর নামে এক তরুণের কথাও উল্লেখ করেন, যিনি জুনিয়র আইটি অফিসার (সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্কিং) হিসেবে কাজ করতেন বলে দাবি করা হয়। তার নামেও অভিযোগ তোলা হয়েছে। জোহা বলেন, আল মাহবুব নূরকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন এবং তার প্রতিষ্ঠানে ‘লক ডোর’ নামের একটি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়েছিলেন বলেও উল্লেখ করেন। অভিযোগ অনুযায়ী, তিনি এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
এই অভিযোগগুলোর প্রেক্ষিতে সংশ্লিষ্ট মহলে নতুন করে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। আয়নাঘর সংশ্লিষ্ট গুম, খুন ও নির্যাতনের অভিযোগে বড় কর্মকর্তা থেকে শুরু করে নিম্নপদস্থ সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্র জানিয়েছে। এ দিকে , শেখ হাসিনার ভাইরাল হওয়া অডিও ক্লিপ্স গুলাতেও আল মাহবুব নূর এর হাত আছে বলে অভিযোগ করেন তানভির জোহা তিনি বলেন , সে শেখ হাসিনার সাথে থাকা ডিজিএফাই এর ঘুম খুন নির্যাতন এর বিষয় থেকে নিজেকে সরাতে বা প্রশাসন এর নজর ঘুরাতে, সে এই কাজ করেছে বলে ধারনা করা হয় যা তদন্ত চলছে।
সংশ্লিষ্ট মহলের ধারণা, অভিযুক্তদের রিমান্ডে নেওয়া হলে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd