রাজধানীতে বাসার সামনে ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত

প্রকাশিত: ৪:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

রাজধানীতে বাসার সামনে ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত

ক্রাইম সিলেট ডেস্ক :: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোসা. শাহরিয়ার শারমিন বিন্থী (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে রায়েরবাজার হাই স্কুল-এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে হায়দার হোটেলের গলিতে এ ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার শারমিন শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার কাছিকাটা গ্রামের বেল্লাল হোসেন ও নাদিয়া বেগমের মেয়ে।

তিনি পরিবারের সঙ্গে হাজারীবাগ থানাধীন হায়দার হোটেলের পাশে বাবু কমিশনারের বাড়ির পঞ্চম তলায় ভাড়া বাসায় বসবাস করতেন।

গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সিকদার মেডিকেলে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

নিহতের বাবা বেল্লাল হোসেন বলেন, ‘শাহরিয়ার শারমিন তার ছোট ভাই কে নিয়ে বের হয়েছিল। ছোট ভাইকে মসজিদে দিয়ে সে কিছু কিনতে গিয়েছিল, এর মধ্যে কে বা কারা আমার মেয়ে কে হাজারীবাগ হায়দার হোটেলের গলিতে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

সর্বশেষ খবর

………………………..