সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৬
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে লিঙ্গকর্তন অবস্থায় মনজুর আহমদ (২৭) নামের এক যুবককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত মনজুর আহমদ তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের মনির উদ্দিনের ছেলে এবং স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিনের চাচাতো ভাই। শনিবার ভোরে ফজরের নামাজের পর গ্রামের একটি খালি বাড়িতে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি কি কোনো অপরাধমূলক হামলা নাকি আত্মহত্যার চেষ্টা, তা এখনো নিশ্চিত নয়। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।
তবে এই লোমহর্ষক ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd