সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের রাজনীতিতে বইছে খুশির জোয়ার। আজ মঙ্গলবার ঘোষিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী।
পারিবারিক ঐতিহ্য ও ব্যবসায়িক মেধার সমন্বয়ে খন্দকার মুক্তাদির যেমন জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান পোক্ত করেছেন, তেমনি মেয়র হিসেবে সিলেটের উন্নয়নে রেকর্ড গড়া আরিফুল হক চৌধুরী এবার সামলাবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মজার ব্যাপার হলো, সিলেট-৪ আসনটি আবারও এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেল, যা আগে সাবেক মন্ত্রী ইমরান আহমদের দখলে ছিল।
আজ বিকেলেই নতুন এই দুই কান্ডারি শপথ নেবেন। সিলেটের সুশীল সমাজ মনে করছেন, এই দুই দক্ষ নেতার হাত ধরে সিলেটের ঝুলে থাকা উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd