সিলেট-৪ পাচ্ছে ফের প্রবাসী কল্যাণ মন্ত্রী : দায়িত্ব নিচ্ছেন আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সিলেট-৪ পাচ্ছে ফের প্রবাসী কল্যাণ মন্ত্রী : দায়িত্ব নিচ্ছেন আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার উচ্চপর্যায় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিলেটের জনপ্রিয় এই নেতা এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন। এর আগে তিনি সিলেট সিটি কর্পোরেশনের দুইবারের সফল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মজার বিষয় হলো, সিলেট-৪ আসনটি যেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য একটি ‘নির্ধারিত’ আসন হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে এই একই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইমরান আহমদ দীর্ঘ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এবার সরকার পরিবর্তন হলেও ওই একই আসনের জনপ্রতিনিধি আরিফুল হক চৌধুরীর কাঁধেই বর্তালো প্রবাসীদের ভাগ্য উন্নয়নের ভার।

সিলেট অঞ্চল প্রবাসীবহুল হওয়ায় এই মন্ত্রণালয়ের গুরুত্ব এই অঞ্চলের মানুষের কাছে অপরিসীম। আরিফুল হক চৌধুরী মেয়র থাকাকালীন সিলেটের উন্নয়নে যে দক্ষতার পরিচয় দিয়েছেন, প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষা এবং বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধিতেও তিনি সেই একই গতি বজায় রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আজ বিকেলে বঙ্গভবনে শপথ গ্রহণ শেষে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর দপ্তরে যোগ দেবেন। সিলেট-৪ আসনের সাধারণ মানুষ তাদের প্রিয় নেতার এই অর্জনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

সর্বশেষ খবর

………………………..