গোয়াইনঘাটে স্কুলের ওয়াল নির্মাণে বড় ধরনের দুর্নীতির অভিযোগ: তদন্ত ও বিল বন্ধের দাবি

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

গোয়াইনঘাটে স্কুলের ওয়াল নির্মাণে বড় ধরনের দুর্নীতির অভিযোগ: তদন্ত ও বিল বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ও গেট নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০২৪-২৫ অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিইডি) বরাদ্দকৃত পিইডিপি-৪ প্রকল্পের আওতায় প্রায় ১৫টি স্কুলে এই নির্মাণ কাজ চলছে। অনিয়মের প্রতিকার চেয়ে এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল স্থগিতের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

অভিযোগপত্রে মেসার্স আব্দুস সালাম ও মেসার্স সিটি ট্রেড ইন্টারন্যাশনাল নামক দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। এলাকাবাসীর দাবি, সরকারি ছুটির দিনে কর্মকর্তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঠিকাদাররা নিম্নমানের কাজ করছেন।

প্রধান অভিযোগগুলো হলো- রড ও ঢালাইয়ে জালিয়াতি: বেইজ ঢালাইয়ে ডিজাইন অনুযায়ী রড ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে না। গ্রেডবিমে যেখানে ১২ মিলিমিটারের ৫টি রড দেওয়ার কথা, সেখানে মাত্র ৪টি রড ব্যবহার করা হচ্ছে।

গেট নির্মাণে ১৬ মিলি রডের পরিবর্তে ৪ সুতার রড ব্যবহার করা হচ্ছে। এমনকি কলামের ভেতরে ২ সুতা রডের বদলে চিকন কয়েল তার ব্যবহারের অভিযোগ উঠেছে।

ডিজাইনে ভাইব্রেটর, মিক্সার মেশিন এবং স্টিল শাটার ব্যবহারের কথা থাকলেও বাস্তবে এসব ছাড়াই কাজ চলছে।

কয়েকটি স্কুলে ১২ মিলি রডের গ্রিলের পরিবর্তে ভেতরে ফাঁপা বক্স দিয়ে গ্রিল ফিটিং করা হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

আবেদনকারীরা জানিয়েছেন, তারা মৌখিকভাবে স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও কাজ না হওয়ায় লিখিত অভিযোগ দিয়েছেন। এলাকাবাসীর পক্ষে গোলাম কিবরিয়া, আজিজুর রহমান ও শফিকুল ইসলামসহ অন্যান্যরা আবেদনে স্বাক্ষর করেছেন। তারা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, নিরপেক্ষ তদন্ত হলে এই জালিয়াতি হাতেনাতে ধরা পড়বে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঠিকাদারদের সব ধরনের বিল পরিশোধ বন্ধ রাখার জন্য তারা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে অভিযোগটি গ্রহণ করা হয়েছে। স্থানীয়রা আশা করছেন, সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং শিক্ষার পরিবেশ নিরাপদ রাখতে দ্রুত ল্যাব টেস্টের মাধ্যমে ঢালাইয়ের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

সর্বশেষ খবর

………………………..