সিলেট | |
প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬
বিশেষ প্রতিনিধি, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকায় একটি নালিশা ভূমিতে বাদিপক্ষের শান্তিপূর্ণ ভোগদখলে কোনো প্রকার বাধা সৃষ্টি না করা এবং জমিটি বে-দখল বা অবৈধ স্থাপনা নির্মাণ না করার নির্দেশ দিয়েছেন আদালত।
মাননীয় দেওয়ানি আদালত (সিভিল জজ আদালত, গোয়াইনঘাট, সিলেট) কর্তৃক ‘স্বত্ব মোকদ্দমা নং-১২/২০২৪’ এর প্রেক্ষিতে এই অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, বাদি মোঃ তাজ উদ্দিন ও অন্যান্যদের দায়েরকৃত অন্তর্বর্তীকালীন আদেশসহ অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। দেওয়ানি কার্যবিধি (Code of Civil Procedure, 1908) এর Order XXXIX, Rule-1 ও 151 ধারার বিধান অনুযায়ী নথি পর্যালোচনা করে আদালত দেখতে পান যে, নালিশা জমিতে বাদিপক্ষের শান্তিপূর্ণ ভোগদখল বজায় রাখা প্রয়োজন।
আদালতের দেওয়া আদেশে বলা হয়, বিবাদিগণ (বাংলাদেশ সরকার ও অন্যান্য) যেন বাদিদের শান্তিপূর্ণ ভোগদখলে কোনো প্রকার বাধা-বিঘ্ন সৃষ্টি করতে না পারেন, দোকান কোঠা নির্মাণ কিংবা তৃতীয় কারও নিকট লিজ প্রদান করতে না পারেন এবং জমিটি বে-দখল বা জোরপূর্বক কোনো স্থাপনা নির্মাণ করতে না পারেন—নিষেধাজ্ঞার দরখাস্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সে বিষয়ে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা প্রদান করা হলো।
উল্লেখ্য, মামলাটির পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ০৪/১১/২০২৬ইং তারিখ এস.ডি (SD) এর জন্য ধার্য রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd