বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬

বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্ট্যালিন তারিয়াং-এর বিরুদ্ধে একটি দৈনিকে প্রকাশিত সংবাদকে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবে ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মো: সাইদুর রহমান।
লিখিত বক্তব্যে সাইদুর রহমান বলেন, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্ট্যালিন তারিয়াংকে ঘিরে একটি মনগড়া ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদের সম্পূর্ণ তথ্য মিথ্যা প্রতিপন্ন করে তিনি জানান, প্রতিবেদনে উল্লেখ করা তথ্য অনুযায়ী সংগ্রাম পুঞ্জির নিরোলা থমসন (জমিদারনী) স্ট্যালিন তারিয়াং-এর মা নন, বরং সম্পর্কে তিনি তার ফুফু। সংবাদে তথ্য যাচাই-বাছাই না করেই এমন কাল্পনিক ও অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান, অবৈধ বালু ও পাথর উত্তোলন কিংবা যেকোনো ধরণের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে স্ট্যালিন তারিয়াং-এর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক নেই। তাকে অবৈধ ব্যবসার নিয়ন্ত্রক ও গডফাদার হিসেবে আখ্যায়িত করা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিকভাবে তার এবং দল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য সরবরাহ করে এই মনগড়া প্রতিবেদন প্রকাশ করিয়েছে বলে তিনি দাবি করেন।
প্রতিবেদন প্রকাশের পূর্বে অভিযুক্তের কোনো বক্তব্য বা সুনির্দিষ্ট কোনো অভিযোগ যাচাই-বাছাই করা হয়নি, যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
পত্রিকার কর্তৃপক্ষকে অতি দ্রুত এই মিথ্যা সংবাদের সত্যতা অনুধাবন করে তাদের পত্রিকায় সম-গুরুত্ব দিয়ে প্রতিবাদলিপি প্রকাশ এবং ভুল সংশোধনের জোর দাবি জানানো হয়।
উদ্দেশ্যপ্রণোদিত কোনো অপপ্রচার ও চক্রান্তে কান না দিতে দেশবাসী ও সিলেটের সর্বস্তরের জনগণের প্রতি বিনীত অনুরোধ করা হয়।
সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষভাগে সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য উপস্থিত সংবাদকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উল্লেখ্য : দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত মিথ্যা বানোয়াট সংবাদের একটি প্রতিবাদ আমরা সংশ্লিষ্ট পত্রিকায় পাঠিয়েছি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..