টিকটকে প্রেম, অতপর হানিট্র্যাপে ফেলে মোটরসাইকেল ও আইফোন ছিনতাই: চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬

টিকটকে প্রেম, অতপর হানিট্র্যাপে ফেলে মোটরসাইকেল ও আইফোন ছিনতাই: চক্রের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: টিকটকে প্রেমের ফাঁদ পেতে (হানিট্র্যাপ) এক যুবককে ডেকে এনে মারধর ও চাকুর ভয় দেখিয়ে মোটরসাইকেল ও আইফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মোগলাবাজার থানা পুলিশ।
অভিযানে ছিনতাইকৃত একটি আইফোন XS Max মোবাইল ফোন উদ্ধার এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, তাসিন হোসেন আবির (১৮), পিতা- সেবুল আহমদ, মাতা- রোকসানা জাহান, গ্রাম- তুরুকখলা। জাবেদ আহমেদ (২০), পিতা- আব্দুস সালাম, মাতা- রুমি বেগম, গ্রাম- সুড়িগাঁও, উভয় থানা- মোগলাবাজার, জেলা- সিলেট।

পুলিশ সূত্রে জানা যায়, হানিট্র্যাপ চক্রের এক নারী সদস্য টিকটকের মাধ্যমে বিয়ানীবাজারের বাসিন্দা আরিফ উর রহমান (২১) নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ৪ জুলাই ২০২৬ খ্রি. ওই নারী সদস্য ভুক্তভোগী আরিফকে গোলাপগঞ্জের ড্রিমল্যান্ড পার্কে দেখা করার জন্য ডাকে।
সাক্ষাৎ শেষে চতুর ওই নারী কৌশলে আরিফের মোটরসাইকেলে উঠে তাকে মোগলাবাজার থানাধীন দাউদপুর তুরুকখলা এলাকায় তার বাসায় পৌঁছে দিতে বলে। রাত আনুমানিক ৮:৩০ মিনিটে তারা উক্ত স্থানে পৌঁছালে, পূর্বপরিকল্পনা অনুযায়ী ওই নারী সদস্য এবং গ্রেফতারকৃত দুই আসামিসহ তাদের আরও এক সহযোগী আরিফকে অবরুদ্ধ করে।
সেখানে চাকুর ভয় দেখিয়ে ভুক্তভোগীকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং তার ব্যবহৃত একটি Suzuki Gixxer মোটরসাইকেল ও একটি আইফোন XS Max মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন (মামলা নং-০৫, তারিখ: ১০/০৭/২০২৬ খ্রি., ধারা-৩৯৪, পেনাল কোড)।
মামলা রুজুর পর মোগলাবাজার থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই মোশাররফ হোসেন, এসআই দীপংকর তালুকদার ও সঙ্গীয় ফোর্স ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ১০ জুলাই ২০২৬ খ্রি. চক্রের এই দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত আইফোনটি উদ্ধার করা হয় এবং অপরাধে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৪৭৬২) জব্দ করা হয়।

মোগলাবাজার থানা পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িত পলাতক নারী সদস্যসহ অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
>

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..