সিলেট | |
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৬
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট থানাকে একটি জনবান্ধব ও দালালামুক্ত থানা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক। একই সাথে উপজেলায় মাদক ও চোরাচালান নির্মূলে জিরো টলারেন্স বা কঠোর নীতি ঘোষণা করেছেন তিনি।
শনিবার গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় নবাগত ওসি মো. ওমর ফারুক উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, চোরাচালান রোধ এবং বিশেষ করে মাদক নির্মূলে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
“পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে যেকোনো অপরাধ দূর করা সম্ভব। সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ লেখনী ও সঠিক তথ্য পুলিশি কার্যক্রমকে আরও বেগবান করবে।”
তিনি আরও যোগ করেন, সাধারণ মানুষ যাতে থানায় এসে কোনো প্রকার হয়রানি ছাড়া নির্বিঘ্নে আইনি সেবা পান, সেটি নিশ্চিত করা হবে।
সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন বিদ্যমান সমস্যা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত নানা বিষয়ে নবাগত ওসির দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে অপরাধ দমনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন সাংবাদিক নেতারা।
উক্ত মতবিনিময় সভায় গোয়াইনঘাট প্রেসক্লাবের শীর্ষস্থানীয় সাংবাদিকবৃন্দ এবং থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd