সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর কোতোয়ালী থানা এলাকায় এক বৃদ্ধের টাকা ছিনতাইয়ের সময় হাতেনাতে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৬টার দিকে বিশ্বনাথের শেখেরগাঁও এলাকার বাসিন্দা বৃদ্ধ তাজুল ইসলাম (৬০) বন্দরবাজার যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজি অটোরিকশায় (সিলেট-থ-১২-১৮৫২) ওঠেন। অটোরিকশাটি রিকাবীবাজার পয়েন্টে পৌঁছালে ভেতরে থাকা ছিনতাইকারীরা তাকে জিম্মি করে পাঞ্জাবির পকেট থেকে নগদ ৪ হাজার টাকা কেড়ে নেয়।
ভিকটিমের চিৎকার শুনে ল্যাবএইড হাসপাতালের সামনে টহলরত কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে গাড়িটি থামায় এবং দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, আক্তার হোসেন (৩৫) সে সুনামগঞ্জের ছাতক থানার ঝিগলী গ্রামের আব্দুন নূরের ছেলে। বর্তমানে সে জালালাবাদ থানার ভাইয়ারপাড় এলাকায় বসবাস করে। মোঃ সুমন মিয়া (২৬) সে বিশ্বনাথ থানার চৌধুরীবাজার গ্রামের মতিন মিয়ার ছেলে। বর্তমানে জালালাবাদ থানার আখালিয়া বড়বাড়ী এলাকায় বসবাস করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আক্তার হোসেন একজন দুর্ধর্ষ অপরাধী। তার বিরুদ্ধে সিলেট মহানগরীর বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় থানায় দ্রুত বিচার আইনে (মামলা নং-৫১) একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি এডিসি (মিডিয়া) মোঃ মনজুরুল আলম।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd