ওসমানীনগরে প্রবাসী যুবলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৬

ওসমানীনগরে প্রবাসী যুবলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্যপ্রবাসী এক যুবলীগ নেতার বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানীনগর থানাধীন পূর্ব সিরাজনগর গ্রামের বাসিন্দা খয়রুল ইসলাম (৩৫) দেশে থাকাবস্থায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ওসমানীনগর থানা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন।
অভিযোগ রয়েছে, দেশে থাকাকালে খয়রুল ইসলামের সঙ্গে স্থানীয় বিএনপি’র কয়েকজন নেতা-কর্মীর মতবিরোধ তৈরি হয়। এর জের ধরে গত ২২ এপ্রিল ২০২৬, বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যনারে অস্ত্রসস্ত্র নিয়া পূর্ব সিরাজনগর এলাকায় প্রবেশ করে খয়রুল ইসলামের বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে অভিযোগ রয়েছে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিশু, নারী ও বয়স্কদের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করেন। বড় কোন হতাহতের ঘটনা না ঘটলেও এই হামলার ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো সময় আবারও হামলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে। ঘটনার পরদিন (২৩ এপ্রিল) ঐ যুবলীগ নেতার প্রতিবেশী হাকিম আহমদ নামীয় এক ব্যক্তি ওসমানীনগর থানায় একটি জিডি এন্ট্রি করেন (জিডি নং-৯৭/২৬ইং, তারিখঃ ২৩/০৪/২০২৬ইং)। এ ব্যাপারে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আকবর হোসাইন এর সহিত মোবাইল ফোনে যোগাযোগ করিলে তিনি ভুক্তভোগী প্রতিবেশীর পক্ষ থেকে জিডি এন্ট্রি’র বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত আছে,  ঘটনার বিষয়ে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..