গোয়াইনঘাটে মসজিদে নামাজরত মুসল্লীদের উপর হামলা, ক্ষুব্ধ গ্রামবাসী

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

গোয়াইনঘাটে মসজিদে নামাজরত মুসল্লীদের উপর হামলা, ক্ষুব্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহড়া জামে মসজিদে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও মুসল্লিদের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গ্রামবাসী।

বুধবার দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্য রাখেন গোয়াইনঘাট সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার মো: জসিম উদ্দিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২০ ফেব্রুয়ারি রাতে তারাবির নামাজের শেষ পর্যায়ে মুন্না আহমদ ও সিরাজুল ইসলামের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে গহড়া জামে মসজিদে হামলা চালায়। এসময় মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের আবাসন ও বেতন সংক্রান্ত তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসীরা বেপরোয়া ভাঙচুর শুরু করে।

গ্রামবাসী আরও অভিযোগ করেন, সিরাজুল ইসলামের নির্দেশে মুন্না আহমদ ধারালো অস্ত্র দিয়ে ফয়ছল আহমদ নামক এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঘটনার প্রেক্ষিতে গত ২৩ ফেব্রুয়ারি গোয়াইনঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলাটি তদন্ত করে মোট ২৩ জনকে আসামি করে থানায় মামলা রুজু করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত পুলিশ ৩ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

সংবাদ সম্মেলনে স্থানীয় প্রতিনিধি ও গ্রামবাসী জানান, একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ন্যাক্কারজনক ঘটনা নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছে। তারা গণমাধ্যমকর্মীদের সরজমিন তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানান। একইসঙ্গে পলাতক বাকি ২০ আসামিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন- কলিম উল্লাহ, নিজাম উদ্দিন, কুতুব উদ্দিন, এখলাছুর রহমান, সাইদুর রহমান, তারেক আহমদ, রিয়াজ উদ্দিন, ফয়সল আহমদ, সেলিম আহমদ প্রমূখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

সর্বশেষ খবর

………………………..