জৈন্তাপুরে মেখাইয়ের নেতৃত্বে বেপরোয়া চোরাচালান: অতিষ্ঠ সীমান্তবাসী

প্রকাশিত: ৪:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৬

জৈন্তাপুরে মেখাইয়ের নেতৃত্বে বেপরোয়া চোরাচালান: অতিষ্ঠ সীমান্তবাসী

নিজস্ব সংবাদদাতা :: সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের সীমান্তঘেঁষা মোকামপুঞ্জি এলাকায় মেখাই খাসিয়ার নেতৃত্বে গড়ে উঠেছে চোরাচালানের এক শক্তিশালী সিন্ডিকেট। দীর্ঘদিন ধরে এই চক্রটি মাদকসহ বিভিন্ন ভারতীয় পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করাচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এই চক্রের বেপরোয়া কর্মকাণ্ডে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো রাখঢাক ছাড়াই প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে আসছে ভারতীয় মালামাল। এসব পণ্যের তালিকায় রয়েছে, ফেনসিডিল, বিদেশি মদ ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য। ভারতীয় জিরা, ফুচকা, চাল এবং বিভিন্ন প্রসাধনী সামগ্রী। চোরাইপথে আসা মোটরসাইকেল।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, পাহাড়ি পথ ও নৌপথ ব্যবহার করে এসব অবৈধ মালামাল দেশের অভ্যন্তরে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই সিন্ডিকেটের প্রভাবে স্থানীয় যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা সামাজিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। চক্রটি এলাকায় প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না।
“গভীর রাত থেকে ভোর পর্যন্ত চলে পণ্য খালাসের উৎসব। আমরা চাই প্রশাসন দ্রুত এই চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনুক।”
প্রশাসনের বক্তব্য এ বিষয়ে সচেতন মহল সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন। চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন তারা।
অন্যদিকে, প্রশাসনের সংশ্লিষ্ট পক্ষ থেকে জানানো হয়েছে, তারা চোরাচালান দমনে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। সীমান্ত সুরক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহল ও তদারকি অব্যাহত রয়েছে বলে তাদের দাবি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

সর্বশেষ খবর

………………………..