সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বিএনপি গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই সাক্ষাৎকারে লুনার সাথে ছিলেন তার ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমানকে ফুলের শুভেচ্ছা জানান।
সিলেট-২ আসনের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন জানান লুনা। তিনি উল্লেখ করেন, এই বিজয় গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তৃণমূলের মানুষের আস্থার প্রতিফলন।
লনিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পরিবারের দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের ধৈর্য ও ত্যাগের প্রশংসা করেন।
সাক্ষাৎকালে তিনি তার নির্বাচনী এলাকার উন্নয়ন এবং গণতন্ত্রকে সুসংহত করতে তারেক রহমানের দিকনির্দেশনা গ্রহণ করেন।
এ সময় ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবও দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তরুণ প্রজন্মের পক্ষ থেকে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
“এই বিজয় কেবল ব্যক্তিগত নয়, এটি দীর্ঘ বছরের বঞ্চনা ও লড়াইয়ের বিরুদ্ধে সিলেটের মানুষের গণজাগরণ।”
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd