সিলেট | |
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৬
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর, ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানীনগর থানাধীন হামতনপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুছ ছালাম এর পুত্র মোঃ নিজাম উদ্দিন দেশে থাকাবস্থায় বাংলাদেশ আওয়ামীলীগ এর সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) ওসমানীনগর উপজেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, দেশে থাকাকালে ঐ ছাত্রলীগ নেতা মোঃ নিজাম উদ্দিন এর সহিত বিএনপি’র কয়েকজন নেতা-কর্মীর মতবিরোধ তৈরি হয়। এর জের ধরে গত সোমবার (৫ জানুয়ারী) বিকাল আনুমানিক ৫.০০ টার দিকে স্থানীয় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাকর্মীদের নেতৃত্বে প্রায় ২০ থেকে ৩০ জনের একটি দল অস্ত্রসস্ত্র নিয়া হামতনপুর গ্রামে প্রবেশ করে মোঃ নিজাম উদ্দিন এর বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি কয়েকটি ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ এর ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ রয়েছে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নারী, শিশু ও বয়স্কদের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করেন। দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল ত্যাগ করিলে আশপাশের লোকজন আগাইয়া আসিয়া নিজাম এর বাড়ীর আগুন নেভাতে সক্ষম হন মর্মে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। বড় কোন হতাহতের ঘটনা না ঘটলেও এই হামলার ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো সময় আবারও হামলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে। ঘটনার পরদিন (০৬ জানুয়ারী) ঐ ছাত্রলীগ নেতার প্রতিবেশী জুনেদ আহমদ নামীয় এক ব্যক্তি ওসমানীনগর থানায় একটি জিডি এন্ট্রি করেন (জিডি নং-২৭/২৬ইং, তারিখঃ ০৬/০১/২০২৬ইং)। এ ব্যাপারে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ওসমান গনি এর সহিত মোবাইল ফোনে যোগাযোগ করিলে তিনি ভুক্তভোগী প্রতিবেশীর পক্ষ থেকে জিডি এন্ট্রি’র বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত আছে, ঘটনার সহিত কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd