সিলেট | |
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি :: বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার বক্তব্য দেয়া বৈষম্য বিরোধী সেই নেতা মাহদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত পৌণে ৮টায় তাকে হবিগঞ্জ শহর থেকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেয়া হয়। ঘটনার পর সংগঠনটির কয়েকজন নেতাকর্মী সদর মডেল থানার সামনে জড়ো হয়ে তাকে গ্রেফতারের প্রতিবাদে স্লোগান দেন।
বিষয়টি নিশ্চিত করেছে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম। তিনি বলে পৌণে ৮টায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত চিঠিটি শনিবার দুপুরে তাকে পাঠানো হয়। চিঠিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd