সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গালিব আল শোয়াইব নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত মাজার ভাঙচুর, বাউলদের ওপর হামলাসহ বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক পোস্ট ও মন্তব্য প্রকাশ করেন। এসব পোস্ট স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। সর্বশেষ তার একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে স্থানীয় এক জামায়াত নেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
থানা সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় বিদ্বেষ, উস্কানি কিংবা জনশৃঙ্খলা বিনষ্টের মতো কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd