প্রবাসে ছাত্রদল নেতার ফেসবুক পোস্ট, দেশের বাড়িতে হামলা, বাবার মৃত্যু ও মামলা

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২৫

প্রবাসে ছাত্রদল নেতার ফেসবুক পোস্ট, দেশের বাড়িতে হামলা, বাবার মৃত্যু ও মামলা

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় প্রবাসে অবস্থানরত এক ছাত্রদল নেতার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে একদল উগ্রবাদীর বিরুদ্ধে। এই হামলার কিছুক্ষণ পর ছাত্রদল নেতার বাবা আব্দুল হাকিম হৃদরোগে আক্রান্ত (স্ট্রোক) হয়ে মৃত্যুবরণ করেছেন।
নিহত ব্যক্তির নাম আব্দুল হাকিম তিনি রাজ মোঃ এমদাদুল হাকিম আমির বাবা। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার বরায়া উত্তরবাগ গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজ মোঃ এমদাদুল হাকিম আমি বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। সম্প্রতি তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে স্থানীয় কিছু ব্যক্তি ক্ষুব্ধ হয়। এরই জেরে একদল লোক লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এবং বাড়িতে থাকা তার বাবাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার ভয়াবহতা ও শারীরিক লাঞ্ছনার শিকার হওয়ার পর রাজ মোঃ এমদাদুল হাকিম আমির বাবা আব্দুল হাকিম তীব্র অসুস্থ হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, আতঙ্কে এবং অপমানে তিনি স্ট্রোক করেন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন।
এই ঘটনায় নিহতের বড় ছেলে এহসানুল হাকিম বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের অভিযুক্ত করা হয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2025
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..