সিলেট ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৪
কানাইঘাট প্রতিনিধি :: জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকে মন্তব্য করায় কানাইঘাটে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।জানা যায়,উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ভাটিবারাপৈত গ্রামের এবাদুর রহমানের পুত্র ছাত্রলীগ নেতা শাহরিয়া আল রাদিম নিজ নামীয় ফেসবুক আইডি (S A Radim) দিয়ে জুলাই বিপ্লব নিয়ে কটুক্তি মূলক পোস্ট ও কমেন্ট করেন।
পোস্টটি সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রাহমানের দৃষ্টি গোচর হলে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়ালকে ফেসবুকে কটুক্তিকারী রাদিমকে আটকের নির্দেশনা প্রদান করেন। তাৎক্ষণিকভাবে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল এর নেতৃত্ব পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
বিশেষ এ অভিযানে অংশ নিয়ে থানার এসআই শৈলেশ দাস,শাহ আলম,সাইদুল হক সহ এক দল পুলিশ উপজেলার ভাটিবারাপৈত গ্রাম থেকে রাত ১০ টার দিকে শাহরিয়া আল রাদিমকে গ্রেফতার করেন।পরে কানাইঘাট থানার মামলা নং ১(২) ২৫ এর তদন্তে ছাত্রলীগ নেতা শাহরিয়া আল রাদিমের সম্পৃক্ততা থাকায় তাকে উক্ত মামলায় গ্রেফতার দেখি বুধবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd