আপীলে প্রার্থিতা ফিরে পেলেন সাংবাদিক আবুল হোসেন

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩

আপীলে প্রার্থিতা ফিরে পেলেন সাংবাদিক আবুল হোসেন

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন সিনিয়র সাংবাদিক আবুল হোসেন।

 

মঙ্গলবার নির্বাচন কিমশনে করা আপীলের রায়ে প্রার্থিতা ফিরে পান তিনি।

 

সাংবাদিক আবুল হোসেন সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট- কোম্পানীগঞ্জ) আসনে এমপি পদে তৃণমূল বিএনপি থেকে প্রার্থী হয়েছিলেন। বাছাইকালে সিলেটের জেলা প্রশাসক তার প্রার্থিতা বাতিল করে দেন।

 

এর বিরুদ্ধে সাংবাদিক আবুল হোসেন ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপীল করেন। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

 

মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন সাংবাদিক আবুল হোসেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..