সিলেট ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : বিএনপি-জামায়েতের ডাকা অবরোধ চলাকালে সিলেট নগরের কদমতলীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার ( ৬ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা সুপার মার্কেটের সামনে আন্তঃজেলা একটি বাসে আগুন লাগানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টার দিকে কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা মার্কেটের সামনে একটি ছোটো বাস দাঁড় করানো ছিলো। তখন বাসটির চালক ও হেলপার পাশে চা নাস্তা করতে গিয়েছিলেন।
হঠাৎ কয়েকজন এসে বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা। তবে বাসের সিট ও বডি অনেকাংশ পুড়ে গেছে।
ওসি বলেন, আগুনের ঘটনায় কেউ আহত হন নি। এবং কাউকে আটক করাও সম্ভব হয়নি। তবে দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd