সিলেট ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক :: নিয়োগ বাণিজ্যের দুর্নীতি মামলায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. মোর্শেদ আহমদ চৌধুরী ও রেজিস্ট্রার নাঈমুল হক চৌধুরীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রোববার দুপুরে দুদকের দায়ের করা মামলায় সিলেট মহানগর জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ এ কিউ এম নাছির উদদীন এ নিষেধাজ্ঞা আরোপ করেন। আদেশে বলা হয়, অভিযুক্তদের আগামী ৬০ দিন দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হলো।
সংশ্লিষ্ট আদালতের পিপি অ্যাডভোকেট আলী মর্তুজা কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অভিযুক্ত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী ও সাবেক রেজিস্ট্রার নাঈমুল হক চৌধুরীর নামে দুর্নীতির আশ্রয় নিয়ে নিয়োগ বাণিজ্যের সত্যতা পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরপর ইউজিসি থেকে দুদকে অভিযোগ করা হয়। প্রাথমিক তদন্তে তাদের দুর্নীতির সত্যতা পায় দুদক। কিন্তু ইতোমধ্যে অভিযুক্তরা দেশত্যাগে পাঁয়তারা করায় আদালতে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। এই মামলায় মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারি বিবিধ মামলা ৬৮১/২৩ দায়েরক্রমে দুদকের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক দুই মাসের জন্য সাবেক এ দুই কর্মকর্তার অপর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd