সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, মে ১৩, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: ঢাকার এলিপ্যান্ট রোড নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত সুন্দরী দেবী (৪২) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সুন্দরী দেবী সিলেট নগরীর লামাবাজারের বাবুল সিংহের স্ত্রী।
শনিবার (১৩ মে) সকাল সাড়ে সাতটায় সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে সাতটায় ঢাকার এলিপ্যান্ট রোড নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত সুন্দরী দেবীকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ৯টি সাজাসহ মোট ১০টি মামলা রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd