সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : পর্তুগালের কৃষি ও পর্যটন শহর বেজায়ে নিজ কর্মস্থলে দুজন বাংলাদেশি শ্রমিক দেওয়াল ভেঙে চাপা পড়ে মারা গেছেন। তাদের দুইজনেরই বাড়ি সিলেট বিভাগে। গতকাল সোমবার (২১ মার্চ) বিকালে কনস্ট্রাকশনের কার করার সময় মারা যান তারা।
নিহত শাহীন আহমেদ (৪৭) মৌলভীবাজার জেলার সদর থানার বাসিন্দা এবং সুহেদ আহমেদ (৩২) সিলেট জেলার গোলাপগঞ্জ থানার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার পর স্থানীয় জিএনআর পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতদের মরদেহ বেজার সেন্ট্রাল হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে।
শাহীন এবং সুহেদের মৃত্যুতে লিসবনসহ গোটা পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের লাশ দেশে পাঠানো ও জরুরি করণীয় নিয়ে মঙ্গলবার টেস্ট অব লিসবনে বাংলাদেশি কমিউনিটি এক সভা আহ্বান করেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd