সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
গোলাপগঞ্জ সংবাদদাতা: গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহতের পর চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪ জনে।
নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার মাটিকাটা গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী জেবু বেগম (৪৫) ও তার ছেলে নুরুল ইসলাম সাজিদ (২৫)। বর্তমানে তারা সিলেটের আখালিয়ায় বসবাস করছেন।
অপর দুজন হলেন বিয়ানীবাজার উপজেলার পৌর এলাকার নয়াগ্রামের ফারুক আহমদের স্ত্রী রাশেদা বেগম (৩৮) ও মেয়ে ফারিয়া আক্তার (১৬)।
রোববার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই দুইজনের মৃত্যু হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ, রোববার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৪-১৬৮০) সাথে দুটি সিএনজি চালিত অটোরিকশার (সিলেট -থ ১১-৪০৩৩ ও সিলেট-থ ১১৩৩৬৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি সিএনজি চালিত অটোরিকশা ধুমড়ে মুচড়ে যায়।
এসময় অটোরিকশায় থাকা একজন নারী যাত্রী ও একজন পুরুষ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। এসময় ফায়ার সার্ভিসের একটি টিম ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd