৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সমুজ আলীর নির্বাচনী প্রচারণা পুরোদমে

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩

৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সমুজ আলীর নির্বাচনী প্রচারণা পুরোদমে

মোঃ রায়হান হোসেন: সিলেট সদর উপজেলা নবগঠিত ৪নং খাদিমপাড়া ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে পুরোদমে। এ নিয়ে একই ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ সমুজ আলী বৃহত্তর এলাকাকে তার নিজের অনুকূলে আনার লক্ষ্যে এখন থেকে মাঠে প্রচারনায় নেমেছেন।

 

নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১৬ই মার্চ রোজ বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নবগঠিত ৪নং খাদিমপাড়া ইউনিয়নে ০৭নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী মোঃ সমুজ আলী সম্প্রতি তার এলাকায় এখন থেকে সময় দিচ্ছেন। নির্বাচনের পূর্ব মুহুর্তে প্রচার প্রচারণা আর পরিচিতি লাভ করার জন্য ব্যাপক ভাবে গনসংযোগ করে বেড়াচ্ছেন তিনি। গ্রামের নতুন ভোটারদের ভোটের মাঠে আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন।

 

উল্লেখ্য- যে তিনি করোনা নামক মহামারীতে অসহায়, ক্ষুধার্ত মানুষের পাশে থেকে আর্থিক ভাবে সহযোগীতা করে এলাকার বহু মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন।

 

০৭নং ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে ঘুরে দেখা যায় তিনি বর্তমানেও অসহায়, নির্যাতিত, অবহেলিত মানুষদের পাশে অবস্থান নেওয়ার প্রাণপন চেষ্টা চালাচ্ছেন। নির্বাচন সামনে রেখে কৌশল অবলম্বন করে ছোট ছোট আয়োজনের মাধ্যমে তার বেশ-ভুষণ ইতিমধ্যে এলাকার সর্বস্থরের লোকজনদেরকে জানান দিয়েছেন। উঠান বৈঠকের মাধ্যমে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী তার পরিচিতি ও প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করছেন এলাকার সকল শ্রেণীর লোকদের মাঝে। গনসংযোগের পাশাপাশি পোষ্টার, ব্যানার, লিপলেট টাঙ্গিয়ে শুরু হয়েছে তার নির্বাচনী প্রচারনা। সব মিলিয়ে এলাকায় চলছে ইউপি নির্বাচনী হাওয়া।

 

০৭নং ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসীর সুত্রমতে, মোঃ সমুজ আলী একজন তরুণ প্রজন্মের মধ্যে সৎ, ন্যায়-পরায়ন ও জনবান্ধব প্রকৃতির লোক। বিপদে, দূঃসময়ে আমরা তার নিকট থেকে বিভিন্নভাবে সহযোগীতা পেয়েছি। এলাকায় সামাজিক ও পারিবারিক বিভিন্ন কার্যকলাপে তার ভুমিকা অসীম। আমরা আগামী ইউপি নির্বাচনে ০৭নং ওয়ার্ডে উন্নয়নের রুপকার ও তাকে মেম্বার হিসেবে দেখতে চান বলে অনেকে মতপ্রকাশ করেন।

 

এব্যাপারে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ সমুজ আলী জানান- আমি ০৭নং ওয়ার্ডের মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে নেমেছি। ০৭নং ওয়ার্ডকে একটি মড়েল ওয়ার্ড হিসেবে পরিণত করাই আমার লক্ষ্য। আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি দৃঢ বিশ্বাসী যে, সকলেই আমাকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ করে দিবেন। নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য আমি সবার দোয়া প্রত্যাশী।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..