সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: সিলেট কতোয়ালী পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ভয়ংকর অপরাধী চুরি, ছিনতাই-ডাকাতিসহ ৯টি মামলার আসামি শফিক আহমদ ও নগরীর চিহ্নিত ছিনতাইকারীদের গডফাদার আব্দুস শহিদসহ চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ শুক্রবার দুপুরে কোতয়ালী পুলিশের ওসির নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে শহরের মোবাইল ছিনতাইকারীদের গডফাদার মৌলভীবাজার জেলার সনকাপন গ্রামের বাসিন্দা মৃত নীল মিয়ার ছেলে ও বর্তমান দক্ষিণ সুরমা থানার জৈনপুর গ্রামের বাসিন্দা আব্দুস শহীদকে আটক করে পুলিশ। পরে শফিকের দেওয়া তথ্যমতে আটক করা হয় ভয়ংকর অপরাধী সুনামগঞ্জের ছাতক থানার জিগলী রাইতলা গ্রামের নুর উদ্দিনের ছেলে শফিক মিয়া (৩৫)। সে বর্তমানে দক্ষিণ সুরমা ও জালালাবাদ থানার বাদেয়ালী এলাকায় বসবাস করছে।
এছাড়া নগরীর থানার খুলিয়াপাড়া নিলীমা আবাসিক এলাকার ১১/১ এর বাসিন্ধা গেদন মিয়ার ছেলে সুজন মিয়া। দক্ষিণ সুরমা এলাকার বরইকান্দি এলাকার কুটি মিয়ার ছেলে পাবেল উরফে আল আমিনকে।
আটককৃতরা সিলেট নগরীর বিভিন্ন এলাকায় সঙ্গবদ্ধ ভাবে মোবাইল, মহিলাদের ব্যানেটি ব্যাগ, পকেটের টাকা ছিনতাই করে থাকে। এদের বিরুদ্ধে সিলেট এসএমপি বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলাসহ বিভিন্ন রকম মামলা মোকদ্দমা রয়েছে।
এ বিষয়ে সিলেট কোতয়ালী থানার ওসি মাহমুদ আলী জানান, এরা শহিদের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় মোবাইলসহ ছিনতাই তরে বেড়াতো। ছিনতাইকৃত মোবাইল শহিদ আইএমআই চেঞ্জ করে আবার নগরীর বিভিন্ন মার্কেটে বিক্রি করে দিতো। ছিনতাইকারীরা আটক হলে শহীদ তাদের জামিনের ব্যবস্থা করে দিতো। আজ গোপন সংবাদের ভিত্তিতে এই চার ছিনতাইকারী আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিধি মোতাবেক আদালতে চালান দেওয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd