জামালগঞ্জে ইভটিজিংয়ের দায়ে ৪ বখাটেকে কারাদন্ড

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৩

জামালগঞ্জে ইভটিজিংয়ের দায়ে ৪ বখাটেকে কারাদন্ড

ডেস্ক রিপোর্ট: সিলেট বিভাগের সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের পথরোধ করে ইভটিজিং করার দায়ে ৪ বখাটে যুবককে কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ৪ বখাটেকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

দন্ডপ্রাপ্তরা হলো, জামালগঞ্জ উপজেলার নয়াহালট গ্রামের নুর মোহাম্মদের ছেলে জামাদুল ইসলাম (১৮), একই গ্রামের আলী মর্তুজার ছেলে শামীম মিয়া (১৮), সাজিদুল হকের ছেলে আবু বক্কর (১৮), বিশ্বম্ভরপুর উপজেলার শুক্তিয়ারখলা গ্রামের এমদাদুল হকের ছেলে রিয়াজ হোসেন (১৯)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী কয়েকজন ছাত্রী বিদ্যালয় কেন্দ্রিক কোচিং ক্লাস শেষে বাড়ি ফিরছিল। এ সময় স্থানীয় করচ বাগানের আড়ালে ওঁৎ পেতে থাকা বখাটেরা ছাত্রীদের পথরোধ করে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শনসহ আপত্তিকর আচরণ করে এবং ছাত্রীদের মোবাইল নাম্বার দিতে বলে। ছাত্রীরা বখাটেদের আচমকা এরকম পথরোধে ভীত সন্ত্রস্ত হয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী উপস্থিত হয়ে বখাটেদের আটক করে বিদ্যালয়ে নিয়ে যায়।

 

পরে প্রশাসনকে খবর দিলে জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।

 

এসময় ফেনারবাঁক ইউনিয়নের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, জামালগঞ্জ থানার এসআই সৌরভ উপস্থিত ছিলেন।

 

এসময় এলাকাবাসী জানান, মাদকসেবী এ বখাটেদের একটা চক্র রয়েছে। দন্ডপ্রাপ্ত বখাটে রিয়াজ হোসেন বিশ্বম্ভরপুর থেকে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক এনে জামালগঞ্জে নয়াহালট গ্রামে তার সঙ্গী ও অন্যান্য বখাটেদের কাছে পৌঁছায়। তারা বিভিন্ন মাধ্যমে এসব মাদক তাদের নির্ধারিত গ্রাহকের কাছে সরবরাহ করে থাকে। এরা ইজিবাইকের ব্যাটারি চুরি, হাওরে থাকা চাষের জমিতে পানি সেচের মেশিন চুরি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..