সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : আড়াই মাস আগে অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে হেরে যান অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী। এবার তিনি টাকা ফেরত চেয়ে মামলা করেছেন ভোটারদের বিরুদ্ধে। তার এ মামলায় অভিযুক্ত করা হয় ৬৬ জনকে। রোববার (১জানুয়ারি) সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন তিনি।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী দেব্রত চৌধুরী লিটন। তিনি জানান, মামলাটি আমলে নিয়ে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে আদালত সমন জারি করেছেন।
জানা গেছে, গত ১৭ অক্টোবর সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করেন অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী। নির্বাচনে ভোটের আশায় ভোটারদের বিভিন্ন অংকের টাকা দেন। কিন্তু তিনি জয়লাভ করতে পারেননি। পরে টাকা ফেরত চেয়েও পাননি। অবশেষে টাকা ফেরত পেতে আদালতে মামলা করেন।
যদিও মামলার এজাহারে তিনি টাকার বিনিময়ে ভোটের বিষয়টি উল্লেখ করেননি। বিভিন্ন অজুহাতে ভোটাররা টাকা নিয়েছেন বলে দাবি করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd