জৈন্তাপুরে বালু ভর্তি ট্রাকের ভেতরে চোরাচালানী পণ্য সহ আটক ১

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২

জৈন্তাপুরে বালু ভর্তি ট্রাকের ভেতরে চোরাচালানী পণ্য সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: সিলেটের জৈন্তাপুরে অভিনব কৌশলে ট্রাকের বালির ভেতরে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও প্রসাধনী পাচার করার সময় ট্রাকসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার(১৬ সেপ্টেম্বর) ভোররাতে সিলেট-তামাবিল মহাসড়কের পাকরি এলাকা থেকে একটি ট্রাকসহ মালামাল জব্দ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।

আটক ব্যক্তি সিলেটের জৈন্তাপুর থানার শ্যামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে রাহেল মিয়া (২২)।

পুলিশ কর্মকর্তা গোলাম দস্তগীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ শুক্রবার ভোররাতে সিলেট-তামাবিল মহাসড়কের পাকরি এলাকায় অভিযান পরিচালনা করে বালু বোঝাই একটি ট্রাক আটক করে থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে শ্রমিকদের মাধ্যমে বালু অপসারণ করে ট্রাকের মধ্যে সুকৌশলে পলিথিন ও ত্রিপাল দিয়ে ঢেকে রাখা ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের প্রসাধনীভর্তি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ক্রাইম সিলেট/রায়হান

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

সর্বশেষ খবর

………………………..