প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ, তাদের সর্বাবস্থায় প্রাধান্য দিতে হবে : নুসরাত আজমেরী হক

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২

প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ, তাদের সর্বাবস্থায় প্রাধান্য দিতে হবে : নুসরাত আজমেরী হক

নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা ২৩ আগষ্ট মঙ্গলবার দুপুরে নগরীর টিলাগড়স্থ ইউসেফ ট্রেনিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়।

ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রাইড প্রকল্প কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। তাদেরকে সর্বাবস্থায় প্রাধান্য দিতে হবে। সুযোগ পেলে প্রতিবন্ধীরাও দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে। তিনি সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনকে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার আহবান জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিসিক’র ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ১৯, ২০ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নাজনীন আক্তার কণা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সিলেট এর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়,সদর উপজেলা সমবায় অফিসার মনির হোসেন,
উপজেলা সমবায় অফিসার, সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. কামরুজ্জামান।

আলোচনা সভায় সমাপনি বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক অনিক আহাম্মেদ অপু।

সভায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি এর প্রাইড প্রকল্পের লিড দেবাংশু কুমার ঘোষ সহ অন্যান্য বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্রাইম সিলেট/রায়হান

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2022
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..