মাধবপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে মাদক ব্যবসায়ীদের হামলা : আহত ২

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২২

মাধবপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে মাদক ব্যবসায়ীদের হামলা : আহত ২

মাধবপুর সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের সাবেক ইউপি সদস্যের সাক্কন মিয়ার বাড়িতে হামলা করে ভাংচুর করেছে মাদক ব্যবসায়ীরা।

শনিবার(২০ আগষ্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় রসুলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সাক্কন মিয়ার বাড়ির নিকট কয়েকজন দাঁড়িয়ে থাকলে সাক্কন মিয়া তাদের পরিচয় জানতে চায়। এ সময় মাদক ব্যবসায়ীরা সাক্কন মিয়ার উপর হামলা করলে তার ছেলে আব্দুর রহিম জনি প্রতিবাদ করলে মাদক ব্যবসায়ী নাঈম ও তার লোকজন সাক্কন মিয়া ও তার ছেলে জনির উপর হামলা করে।

এর কিছুক্ষন পরেই উপজেলার উত্তর সুরমা গ্রামের সিরাজ মিয়ার ছেলে নাঈমের নেতৃত্বে সাক্কন মিয়ার বাড়িতে হামলা করে ভাংচুর ও ঘরে থাকা টাকা , স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় সেলিম ও আলিফা খাতুন নামে দুজন গুরুতর আহত হয়। খবর পেয়ে রাতেই মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আহত সাক্কন মিয়ার ছেলে বানিয়াচং উপজেলার উপ- সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম জনি জানান, নাঈম একজন মাদক ব্যবসায়ী। সে হুমকি দিয়ে গেছে আমাদের ক্ষতি করতে পারে। সাক্কন মিয়ার স্ত্রী রেহেনা বেগম জানান, মাদক ব্যবসায়ীরা তাদের বাড়িতে হামলা করে টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। বাড়ির উঠানে রাখা একটি মোটর সাইকেল তারা ভাংচুর করে। মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মজিবুর রহমান চৌধুরী জানান, নাঈমের নামে মাদক মামলা রয়েছে। তবে সে জামিনে রয়েছে। হামলার ঘটনার তিনি শুনেছেন।

ক্রাইম সিলেট/রায়হান

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2022
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..