সিলেট | |
প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মরম আলী (৪৫) ঢালারপাড় গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
রোববার দুপুর ২টায় উপজেলার ঢালারপাড় এলাকা থেকে মরম আলী নামের ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।
মেয়েটির পরিবার ও পুলিশ জানায়, গত ১৫ জুলাই রাত সাড়ে ১১টায় নিজ ঘরে ঘুমা থাকা অবস্থায় মরম আলী তাকে জোড় করে ধর্ষণের চেষ্টা করে। তখন চিৎকার দিলে ১নম্বার আসামী মরম আলী পালিয়ে যাওয়ার সময় তার পড়ে থাকা সাট ছিনিয়ে রেখে দেয় ধর্ষণের শিকার নারী।
কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জানান, ধর্ষণের অভিযোগে মরম আলী নামের এক আসামিকে এসআই আলা উদ্দিন ও এএসআই রেজওয়ান মোল্লার গ্রেপ্তার করে। মামলা দায়েরের এক দিনের মধ্যেই মরম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরকেও দ্রুত গ্রেপ্তার করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd