কোম্পানীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১

কোম্পানীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের কোম্পানীগঞ্জে বজ্রপাতে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের ফুতাধরি হাওরে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

বজ্রপাতে মারা যাওয়ার ২ জন পূর্ণাছগাম গ্রামের বাসিন্দা। তারা হলেন, অনন্ত বিশ্বাসের ছেলে প্রাণেশ বিশ্বাস (২৬) ও সতি বিশ্বাসের ছেলে দিগেস বিশ্বাস ( ২১)।

স্থানীয়দের সুত্রে জানা যায়, প্রাণেশ বিশ্বাস ও দিগেস বিশ্বাস সকালে দক্ষিণ রণিখাই ইউনিয়নের ফুতাধরি হাওরে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক ঝড় ও বজ্রপাত শুরু হয়।

এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বর্জ্রপাতের পরে গ্রামের অন্যরা হাওরে গেলে তাদের মৃত দেখতে পেয়ে পরিবার ও গ্রামবাসীকে খবর দেয়। গ্রামের লোকজন তাদেরকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে পুলিশ খবর পেয়ে মৃতদের বাড়িতে পৌঁছায়।

Manual7 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মুজিবুর রহমান জানান, বজ্রপাতে ২ জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। লাশ পোস্টমর্টেম করা হবে কিনা তা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

July 2021
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..