সিলেট ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : পটুয়াখালীর বাউফল উপজেলায় রুনা আক্তার (৩০) নামে এক মানবপাচারকারী দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ৭টায় কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রুনা একই ইউনিয়নের কারখানা গ্রামের আনোয়ার চৌকিদারের মেয়ে।
পুলিশ জানায়, রুনা একটি সংঘবদ্ধ মানবপাচারকারী দলের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করতেন। রুনা আক্তার রাজধানীর পল্টন থানায় মানবপাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকাল ৭টার দিকে এসআই শামীম হাওলাদারের নেতৃত্বে একদল নারী পুলিশসহ রুনাকে তার মামার বাড়ি থেকে গ্রেফতার করে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd