সিলেট ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, মে ২৯, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদরাসা ছাত্রী রোকসানা আক্তার রিয়া (১৭) অপহরণের ৫ দিনেও উদ্ধার হয়নি। এতে মাদরাসা ছাত্রীর পরিবারের মধ্যে চরম হতাশা ও আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে মাদরাসা ছাত্রীর পিতা আবুল কাশেম বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগীর পরিবারসূত্রে জানা যায়, উপজেলার বারগাঁও ইউনিয়নের উত্তর পেয়ারাপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে রোকসানা আক্তার রিয়া পার্শ্ববর্তী কাশিপুর খাদিজাতুল কোবরা মহিলা মাদরাসার ৯ম শ্রেণির ছাত্রী। মাদরাসায় আসা-যাওয়ার পথে পার্শ্ববর্তী দক্ষিণ পেয়ারাপুর গ্রামের আবুল কালামের বখাটে ছেলে ইয়াকুব প্রায় সময় উক্ত্যক্ত করত। এ নিয়ে কয়েকবার ঐ ছেলের পরিবারের কাছে মৌখিক অভিযোগ করা হয়।
এরপরও ঐ ছেলে তাকে উত্যক্ত করে আসছে। গত ২৪ মে সকাল সাড়ে ৮টার দিকে ঐ ছাত্রী মাদরাসায় যায়। পরে সে বিকেলে বাড়ী আসার পথে পেয়ারাপুর রাস্তার সামনে তার গতিরোধ করে ঐ বখাটে ও তার সহযোগীরা জোরপূর্বক সিএনজি যোগে তাকে অপহরণ করে। এরপর থেকে ঐ বখাটে ও মাদরাসা ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোজ মাদরাসা ছাত্রীর ভগ্নিপতি মাসুদ আলম জানান, তার ছোট বোনকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গেছে। সে এখন বেচে আছে কিনা তা তিনি জানেন না। থানায় লিখিত অভিযোগ করার পরও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছেনা।
সোনাইমুড়ী থানার এসআই ও এ অভিযোগের তদন্ত কর্মকর্তা আলিম হোসেন জানান, দুই পরিবারের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। তবে তিনি ভিক্টিমকে এখনো উদ্ধার করতে পারেনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd