সিলেট ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, মে ৫, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : গান-অভিনয়সহ নানা ইস্যুতে আলোচনা-সমালোচনার আরেক নাম আশরাফুল আলম ওরফে হিরো আলম। এসবে তিনি কান দেন না, এগিয়ে যাচ্ছেন নিজের মতো করে। এবার দৈত্য হয়ে আসছেন আলম।
একটি বিশেষ নাটকে তাকে এই রূপে দেখা যাবে। বিষয়টি নিশ্চিত করে হিরো আলম জানান, ঈদ উপলক্ষে একটি রহস্যময় ও ভৌতিক নাটক বানানো হচ্ছে সেখানেই আমাকে এই চেহারায় দেখা যাবে, এই শহরে নতুন দৈত্য হিরো আলমকে এবার সবাই দেখতে পাবে।
জানা গেছে, নাটকটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম। তবে কোন মাধ্যমে নাটকটি প্রচার হবে তা এখনো জানানো হয়নি। উল্লেখ্য, অভিনয়ের বাইরে একের পর এক গান গাইছেন হিরো আলম। সম্প্রতি তার আরবি ভাষার গান মুক্তি পায় ইউটিউবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd