সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : দেশের আকাশে আজ রোববার (১৪ মার্চ) পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২৯ মার্চ (সোমবার) দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে।
রোববার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল সোমবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী মঙ্গলবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ২৯ মার্চ দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। রোববার শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়েছে।
শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবেবরাত পালিত হয়। শাবান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ বারতা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান।
‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত লাইলাতুল বরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd