সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের খাদিমপাড়াস্থ বহর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াব ব্যবসায়ী আব্দুর রহিম হাজারীকে (৩৮) গ্রেফতার করেছে। সে শাহপরাণ থানাধীন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের বহর আবাসিক এলাকার মৃত সোলেমান হাজারীর (মেম্বার) ছেলে।
মঙ্গলবার (৫ জানুয়ারী) দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে সোমবার ( ৪ জানুয়ারি) রাতে মহানগর পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থাার ওসি আব্দুল কাইয়ুম বলেন, গ্রেফতারকৃত হাজারী দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে শাহপরাণ থানায় পূর্বের দুটি মাদক মামলা রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd