সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরের টুকেরবাজারে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সিলেট ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে রোববার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৫টায় নগরের টুকেরবাজার এলাকায় একটি গ্যাস লাইনের পাইপে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে এই ঘটনায় তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গ্যাস লাইন ফুটো হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগুন লাগার পর সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রায় দুই ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. কোবাদ আলী সরকার বলেন, টুকেরবাজারে গ্যাস লাইনের পাইপে আগুন লাগার খবর পাওয়া যায়। আমাদের ৪টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে কিভাবে আগুন লেগেছে এখনো নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে, গ্যাস লাইন ফুটো হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd