সিলেট সিটি করপোরেশেনের ‘উন্নয়নের রড’ কেড়ে নিলো কবি’র প্রাণ

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

সিলেট সিটি করপোরেশেনের ‘উন্নয়নের রড’ কেড়ে নিলো কবি’র প্রাণ

নিজস্ব প্রতিবেদক :: অপরিকল্পিতভাবে সিলেট নগরীর উন্নয়ন, অব্যবস্থাপনা, যত্রতত্র বিপজ্জনকভাবে মালামাল রাখা এবং একই জায়গায় বার বার খোঁড়াখুঁড়ি করা নিয়ে সিলেট সিটি করপোরেশেন কর্তৃপক্ষের প্রতি অভিযোগের অন্ত নেই নগরবাসীর। অসংখ্য অভিযোগ থাকলেও সিসিকের তাতে নেই কোনো ভ্রুক্ষেপ। নগর কর্তৃপক্ষের এমন উদাসীনতাই শেষমেষ প্রাণ কাড়লো সিলেটের এক কির্তীমান ব্যক্তির।

সিলেটের বিশিষ্ট কবি, ছড়াকার ও সাবেক শিক্ষক নেতা আব্দুল বাসিত মোহাম্মদের মৃত্যুবরণ করেছেন। তবে তাঁর মৃত্যুটি স্বাভাবিক নয় বলে জানা গেছে। সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন একটি অরক্ষিত ড্রেনে পড়ে গিয়ে তাঁর পেটে রড ঢুকে যায়। এর ফলেই বাসিত মোহাম্মতের মর্মান্তিক মৃত্যু ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানার হুরায়রা ম্যানশনের সামনে সিলেট সিটি করপোরেশন কর্তৃক নির্মাণাধীন ড্রেনে পড়ে কবি আব্দুল বাসিত মোহাম্মদের পেটের মধ্যে রড ঢুকে যায়। এসময় তিনি গুরুতর আহত হন।

সংকটাপন্ন অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত দুদিন এমএজি ওসমানী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

এদিকে, কবি-ছড়াকার বাসিত মোহাম্মদের এমন মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তড়িঘড়ির করে নগরীর বিভিন্ন রাস্তার পাশে বিপজ্জনকভাবে থাকা রডগুলো ঢাকতে শুরু করে সিসিক। বৃহস্পতিবার বিকেলে নগরীর জিন্দাবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তার পাশের ড্রেনের স্ল্যাব থেকে বেরিয়ে থাকা বিপজ্জনক রডগুলো সিমেন্ট দিয়ে ঢালাই করে দেয়া হয়েছে। তবে এখনও অনেক জায়গায় এমন রড বের হয়ে আছে। তবে সেগুলো দ্রুত ঢেকে ফেলার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে সিসিক।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বৃহস্পতিবার জানান, খবরটি আমরা শুনেছি। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও অনাকাঙ্খিত। আমরা খবর পেয়েই বিভিন্ন স্থানে এভাবে বিপজ্জনকভাবে বেরিয়ে থাকা রডগুলো ঢাকার ব্যবস্থা করেছি। দ্রুত সবগুলো ঢালাই করে ঢেকে দেয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2020
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..