সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক : জালালাবাদ থানা পুলিশ কুমারগাঁও এলাকায় অভিযান চালিয়ে এক তরুণীসহ তিনজনকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করে।
শনিবার ( ৫ ডিসেম্বর) এসআই মাহবুব মোরশেদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন তিনি। ওইদিন তাদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, জকিগঞ্জের ২নং বীরশ্রী ইউনিয়নের আব্দুস সালামের ছেলে কাওছার আহমদ (২৯), মৌলভীবাজার জেলার রাজনগর থানার টেংরা বাজার ইউনিয়নের একা মধু গ্রামের নুরুজ্জামানের ছেলে উজ্জল আহমদ (২৬),মুন্সিগঞ্জের সদর থানার মুক্তারপুর (পূর্বশীল মন্দির) গ্রামের মৃত উর্পল দাশের মেয়ে পিচ্ছি সনি (২৩)।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্লাহ তাহের। তিনি বলেন, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৯ হাজার ৬শত টাকা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd