সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
স্টাফ রিপোর্টার :: বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সিলেট মহানগরীতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। নগরীর বাসিন্দারা জ্বালানী গ্যাস সুবিধা থেকে সাময়িক বঞ্চিত থাকবেন।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে গ্যাসের সরবরাহ বন্ধ রাখা হবে।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড’র বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা ব্যতীত উত্তর সুরমার সর্বত্র গ্যাস সরাবরাহ বন্ধ থাকবে। গ্যাস বন্ধ থাকাকালীন সময়ে সিলেট শহরতলির খাদিমনগর এলাকার জালালাবাদ গ্যাস স্টেশনের (ডিআরএস) রক্ষণাবেক্ষণ করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd