সিলেটে অস্ত্র মামলার রায় ঘোষণা: ১ জনের ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও জরিমানা

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০

সিলেটে অস্ত্র মামলার রায় ঘোষণা: ১ জনের ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও জরিমানা

স্টাফ রিপোর্টার : বালাগঞ্জ থানার ১৩ সপ্টেম্বর ২০১৫ ইং সালে দায়েরকৃত একটি অস্ত্র মামলা নং- ১৫(০৯)২০১৫ ইং এর রায় ঘোষণা করেছে সিলেটের দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল। রায়ে মামলার একমাত্র আসামী মোহাম্মদ ইয়াছিন আলীকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। বিচারক বজলুর রহমান আজ এ রায় প্রদান করেন। তবে আসামী মোহাম্মদ ইয়াছিন আলী পলাতক রয়েছেন। তিনি বালাগঞ্জের মধুরাইল গ্রামের মোহাম্মদ জমির আলীর পুত্র।
ঘটনার বিবরণ ও মামলা সূত্রে জানা যায়, বালাগঞ্জ কলেজ বাজারে উক্ত আসামী মোহাম্মদ ইয়াছিন আলীর মালিকানাধীন ‘হাবিব এন্ড ইয়াসিন এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে বালাগঞ্জ থানা পুলিশ উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে উক্ত দোকানের ভেতর থেকে ভারতে তৈরী ১টি পিস্তল, দেশে তৈরী ১টি পাইপগান, ১টি রিভলবার, ১২ রাউন্ড কার্তুজ ও ৭টি হাতবোমা উদ্ধার করে। অভিযানকালে পুলিশ মোহাম্মদ ইয়াছিন আলীকে আটক করে থানায় নিয়ে যায়। ঐ দিনই পুলিশ বাদী হয়ে মোহাম্মদ ইয়াছিন আলীকে একমাত্র আসামী করে বালাগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করে। পরে মামলার তদন্তকারী অফিসার এসআই দেবাশীষ দেবনাথ মামলাটি তদন্ত করেন। গত ১৭/০১/২০১৭ ইং তিনি একমাত্র আসামী মোহাম্মদ ইয়াছিন আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্র নং ১১। পরে মামলাটি সিলেট দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনালে স্থানান্তরিত হলে ৫৮/২০১৭ ইং মূলে তা নথিভূক্ত হয় এবং বিচার কার্যক্রম শুরু হয়। মামলার স্বাক্ষ্যগ্রহণ, শুনানী, ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আজ ২২/১১/২০২০ ইং তারিখে রায় ঘোষণা করা হয়। সিলেটের দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক বজলুর রহমান আজ এ রায় ঘোষণা করেন। ১৮৭৮ ইং সনের অস্ত্র আইনের ১৯(ক) ও (চ) ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মামলার একমাত্র আসামী মোহাম্মদ ইয়াছিন আলীকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। আসামী মোহাম্মদ ইয়াছিন আলী পলাতক রয়েছেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভোকেট নিজাম উদ্দিন এবং আসামী পক্ষে পরিচালনা করেন এডভোকেট মোঃ আব্দুল খালিক।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2020
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..