সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
গোলাপগঞ্জ প্রতিনিধি :: পারিবারিক বিরোধের জের ধরে গোলাপগঞ্জে সৎ মা ও বোনকে হামলা করে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউপির পূর্ব খর্দ্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় সৎ মা ও ৩ বোন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পূর্ব খর্দ্দাপাড়া গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে জেবুল আহমদ বাদী হয়ে সৎ ভাই সেবুল, সেজুল, চুনু, হাছনু ও চাচাতো ভাই নুরুলকে অভিযুক্ত করে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সৎ ভাই সেবুল, সেজুল, চুনু, হাছনু ও চাচাতো ভাই নুরুলের সাথে দীর্ঘদিন থেকে পারিবারিক বিরোধ রয়েছে। বিভিন্ন সময় নানা ভাবে তাদের নির্যাতন করেন সেবুল গং রা। ঘটনার দিন জেবুলের মা আয়শা বেগম বসতভিটার একটি অংশে শাক সবজি চাষের জন্য মাটি ভরাট করছিলেন। এসময় অভিযুক্তরা মাটি ভরাট করতে বাঁধা নিষেধ করে অকথ্যভাষায় গালিগালাজ করে। আয়শা বেগম প্রতিবাদ করায় তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। প্রাণ রক্ষার্থে তিনি নিজ ঘরে আশ্রয় নিলে আসামীরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এসময় তিনি গুরুত আহত হন। তাকে বাঁচাতে তার মেয়ে কলেজছাত্রী খাদিজা, সাইমা ও সানজিদা এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে গুরুতর জখম করে। এসময় বাদী জেবুল আহমদ এগিয়ে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে তার উপর আঘাত করলে তা লক্ষভ্রষ্ট হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd