সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের রুস্তমপুর থেকে নিখোঁজ ৬ বছরের তাউসিফ আহমদ ও আলামিন নামের নিখোঁজ দুই শিশুর লাশ পাওয়া গেছে।
রোববার (১ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তমপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে মৃত অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।
নিহত আলামিন আহমদ রুস্তমপুর গ্রামের কবির মিয়ার ছেলে ও তাউসিফ আহমদ একই গ্রামের সাবেক মেম্বার ফয়জুর রহমানের ছেলে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ শিশু তাউসিফের চাচা বাছিতুর রহমান।
উল্লেখ্য, গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে মাছ মারা দেখতে বের হলে তারা আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার সকালে মসজিদের পুকুরে এ দুই শিশুর লাশ পাওয়া যায়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd