গোয়াইনঘাটে লেংগুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০

গোয়াইনঘাটে লেংগুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলার লেংগুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা ইউনিয়ন বিএনপির আহবায়ক লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদের সভাপতিত্বে আহবায়ক কমিটির সদস্য জাকারিয়া আহমদের পরিচালনায় স্থানীয় অস্থায়ী কার্যালয়ে  বুধবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুর রহমান বলেন বর্তমান সরকার রাতের অন্ধকারে ভোটকেন্দ্র দখল করে ক্ষমতায় এসেছিল।

বর্তমান সরকারের কাছে দেশ নিরাপদ নয় মন্তব্য করে তিনি বলেন, এই সরকার ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনা ভুলন্ঠিত করেছে। সুতরাং সরকার যা-ই করুক না কেনো, তাদের হাতে এ দেশ আর নিরাপদ নয়। কাজেই আমরা বলবো, আপনারা যতই ছাত্রলীগ-যুবলীগ, পুলিশ, আন্দোলন দমনের চেষ্টা করেন না কেনো, জনগণ কিন্তু আজ রাজপথে নেমে গেছে।

জনগণকে আর দমন করতে পারবেনা তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশে বিএনপি কে তৃনমূল পর্যায়ে সুসংগঠিত করতে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সকল সদসয় কে যে কোন চ্যালেন্জ মোকাবিলা করে লেংগুড়া ইউনিয়নে বিএনপির ঘাটিতে পরিনত করতে হবে, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন, কমর উদ্দিন, আজাদুর রহমান আজাদ, কামাল মেম্বার, সাহেদ আহমদ মেম্বার, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মনির উদ্দিন, নুরুল ইসলাম ১, নুরুল ইসলাম ২, নুর উদ্দিন, এনামুল হক তরফদার মেম্বার, মোঃ বুলবুল, আলীম উদ্দিন,,আং মান্নান, বদরুল আলম মেম্বার, সিরাজ উদ্দিন,মাহমুদুল হাসান শেরগুল, শামীম আহমেদ, হেলাল, উপজেলা যুবদল নেতা রুবেল আহমদ মেম্বার, সেচ্ছা সেবক দলের নেতা আং রহমান, হেলাল, উপজেলা ছাত্র দল নেতা সাইদুর রহমান, রিয়াজ উদ্দিন প্রমুখ

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..