সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮ সেপ্টেবর সোমবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন।
উপজেলা একাডেমীক সুপারভাইজার আজিজুল হক খোকনের উপস্হাপনায় এতে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনা (ভূমি) ফারুক আহমদ, উপজেলা কৃষি অফিসার ফারুক হোসাইন, উপজেলা শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সালাহ উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার আবুল হাসনাত, নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জনস্বাস্হ্য প্রকৌশলী রাসেল আহমদ প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd