সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০
স্টাফ রিপোর্টার :: স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়মের অভিযোগ ওঠার পর কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসেন চৌধুরীকে বিভাগীয় সমবায় কার্যালয় সিলেট হতে অতি সম্প্রতি বদলী করা হয়েছে। কিন্তু তিনি বদলি ঠেকাতে তিনি বিভিন্ন স্থানে তদবির চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
গত ৯ সেপ্টেম্বর বিভাগীয় সমবায় সিলেটের, কার্যালয় হতে ১৪৫২ নং স্মারকে মোঃ সাখাওয়াত হোসেন চৌধুরী সহকারী পরিদর্শককে কানাইঘাটে বদলী করা হলেও তিনি বহাল তবিয়তে রয়েছেন।
কোম্পানীগঞ্জ তাঁর জন্য মধুকুঞ্জ হিসেবে পরিচিত বলে কানাইঘাটের বদলী রহিত করতে সর্বশক্তি প্রয়োগ করে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রায় চার বৎসর যাবৎ কোম্পানীগঞ্জে দায়িত্ব পালনে থাকাবস্থায় একটি দুষ্টচক্রের প্ররোচনায় নিয়মবহির্ভূত অনেক কুকর্ম করে যাচ্ছেন যা সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে।
বিভাগীয় কার্য্যালয়ের বদলী আদেশ অনতি বিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী জনত।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd